ভবিষ্যবাণী করলেন শোয়েব, এবার ভারতে বিশ্বকাপ জিতবে পাকিস্তান
বেন স্টোকস ও স্যাম কারানদের লড়াকু পারফরম্যান্সের সামনে শিরোপা বঞ্চিত হতে হয়েছে বাবর আজমের দলকে। ফাইনালে তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। এমন হারের পরও পাকিস্তান দল পাশে পাচ্ছেন সাবেক গতি তারকা শোয়েব আখতারকে।
শাদাব খান-শাহীন শাহ আফ্রিদিদের প্রশংসায় ভাসানোর সঙ্গে ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপ উচিয়ে ধরার আকাঙ্খার কথাও জানিয়েছেন তিনি। ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় কিছুটা কষ্টও পেয়েছেন তিনি। দল হিসেবে পারফর্ম করায় সবার জন্য শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের এই সাবেক পেসার।
তিনি বলেন, 'আমি তোমাদের পাশে আছি এবং চিন্তার কিছু নেই। ছেলেরা তোমরা সত্যিই ভালো খেলেছো। এটা কষ্ট দিচ্ছে (ফাইনালে হার), হতাশও হয়েছি কিন্তু ঠিক আছে। জাতি তোমাদের পাশে আছি। ইনশাল্ললাহ, ভারতের বিশ্বকাপ উচিয়ে ধরবো আমরা।'
ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েছিলেন আফ্রিদি। এরপর ১৬তম ওভারে এক বল করেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন শোয়েব। সেই সঙ্গে বেন স্টোকস ২০১৬ বিশ্বকাপে ৫ ছক্কা খাওয়ার পর এবার মুক্তি পেয়েছে বলেও বিশ্বাস পাকিস্তানের সাবেক এই পেসারের।
শোয়েব বলেন, 'কোনো ব্যাপার না। শাহীন ফিট ছিল না। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিন্তু আমরা মাথা নত করার প্রয়োজন নেই। ২০১৬ সালে বেন স্টোকস পাঁচটি ছক্কা খেয়েছিল এবং বিশ্বকাপে হারতে হয়েছিল তাদের। সে ২০২২ এ এসে মুক্তি পেয়েছে এবং দলের হয়ে বিশ্বকাপ জিতেছে।'
পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করে শোয়েব বলেন, 'পাকিস্তান ফাইনালে হেরেছে কিন্তু তোমরা ছেলেরা দারুণ কাজ করেছো। তোমরা তো এই অবস্থা আসতে পেরেছো। তোমরা ফাইনালে খেলেছো। বিশেষ করে বোলিং আক্রমণ দারুণ ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই তোমরা তোমাদের পারফরম্যান্স দেখিয়েছো। ভাগ্য সঙ্গে ছিল না কিন্তু তারা ভালো খেলেছে এবং ফাইনালে জায়গা করে নিয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা