এবারের বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে যে ফ্রাঞ্চাইজি দল
কিন্তু প্লেয়ার্স ড্রফটের আগে আবারো সমস্যায় পড়েছে বিসিবি। বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিতে ইতিমধ্যেই বিসিবিকে চিঠি জানিয়েছে ঢাকার ফ্রাঞ্চাইজি নেওয়া প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। আর্থিক কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারছে না তারা।
প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড নিজেদের নাম সরিয়ে নেয়ায় দারুণ বিপাকে পড়তে হচ্ছে ঢাকার মালিকানা নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, “ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আসবে। তারা (প্রগতি লি.) আমাদের চিঠি দিয়েছে, এ বছর বিপিএলে তারা অংশ নিতে চাচ্ছে না।”
বিপিএলের পরবর্তী তিন আসরে দল পেতে আগ্রহ দেখায় ১১টি প্রতিষ্ঠান। যেখান থেকে যাছাই বাছাই করে সাতটি প্রতিষ্ঠান বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। দলগুলো হলো : বরিশাল ( ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), খুলনা (মাইন্ডট্রি লিমিটেড), ঢাকা (প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা