ফুটবল নয় এবার দাবার কোর্টে মুখোমুখি মেসি-রোনালদো
দুজন'ই ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। সম্ভবত এটাই তাদের শেষ বিশ্বকাপ। শেষটা তাই শিরোপা দিয়ে রাঙাতে চান তারা। বিশ্বকাপের আগে মেসি-রোনালদোকে নিয়ে আলোচনাও তুঙ্গে। ঠিক এমন সময়ে দু’জনকে দেখা গেল একই ফ্রেমে। গতকাল দাবার কোর্ট সামনে নিয়ে মেসি ও রোনালদো বন্দি হয়েছেন একই ফ্রেমে। ওই ছবিটা মেসি-রোনালদো দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। দুই তারকার ভক্তরাও এমন ছবি দেখে রোমাঞ্চিত।
মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাদের যে সু-সম্পর্ক তা এই ছবিই বলে দিচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে প্রশংসাও করেছেন রোনালদো। পর্তুগিজ তারকার চোখে মেসি জাদুকরী। মেসিকে নিয়ে রোনালদো বলেছিলেন, 'সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সব কিছু করতে পারে। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা