মিরাজ ও সাইফউদ্দিনের বোলিং লড়াই শেষ, দেখেনিন ফলাফল
আগে বোলিং পেয়ে অগ্নিঝরা বোলিং করেছেন সাইফউদ্দিন। তাঁর বোলিং তোপে টিকতেই পারেনি নাসির-বিজয়রা। ৮ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। অন্তত তাঁর দলের ব্যাটারদের জন্য কাজটা সহজই করে দিয়েছিলেন তিনি।
তবে বিসিবি দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলের ব্যাটার আরও কঠিন সময় পার করেছেন ক্রিজে। ২০০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমকে ফেরান শরিফুল। পরবর্তীতে নাসুমের বোলিংয়ে সাজঘরে ফিরেন সৈকত আলী ও শাহাদাত হোসেন।
মিরাজের উইকেট নেওয়া হয় শুরু হয় প্রতিপক্ষ দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে দিয়ে। ২১ বলে ৮ রান করা মাহমুদউল্লাহকে ফেরান তিনি। ব্যাটিংয়ে দলের হাল ধরার একটু চেষ্টায় ছিলেন ফজলে রাব্বি। তাঁকেও দলীয় ৬৯ রানে আউট করেন মিরাজ।
৬৯ রানে পাঁচ উইকেটের পতনের পর আকবর ও শামীম মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাঁদের সেই চেষ্টায় পানি ঢেলে দেন নাসুম। ২৩ বলে ১৬ রান করা আকবরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাসুম।
মিরাজের তৃতীয় শিকার আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাইফউদ্দিন। তাঁকে বোল্ড করেন তিনি। তাসকিনকে ফিরিয়ে চতুর্থ ও রাকিবুলকে আউট করে পাঁচ উইকেট তুলে নেন মিরাজ। তাঁর বোলিংয়ে ১২৭ রানেই শেষ হয়ে যায় উত্তরাঞ্চল। মিরাজ বাদেও তিনটি উইকেট পেয়েছেন নাসুম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা