চমক দিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান
বাবর আজমের অধীনে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে জায়গা হয়নি ব্যাটসম্যান ফাওয়াদ আলম, অলরাউন্ডার হাসান আলি ও স্পিনার সাজিদ খানের। হাসান আলি এই বছর চারটি ম্যাচ খেলে বল হাতে পেয়েছেন পাঁচটি উইকেট ও ব্যাট হাতে সাত ইনিংসে করেছেন মাত্র ৬৭ রান। ফাওয়াদ ছয় ইনিংসে করেছেন মাত্র ৫৭ রান। সাজিদ এ বছর তিনটি টেস্টে পেয়েছিলেন চারটি উইকেট।
দলে নতুন মুখ দুইজন হলেন আবরার আহমেদ ও মোহাম্মদ আলি। ২৪ বছর বয়সী লেগ স্পিনার আবরাব ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ৭৬টি উইকেট। ৩০ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার মোহাম্মদ আলি জায়গা পেয়েছেন হাসানের পরিবর্তে। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে আলি নিয়েছেন ৮৫টি উইকেট।
উল্লেখ্য, পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে ১ ডিসেম্বর, রাওয়ালপিন্ডিতে। সিরিজের পরবর্তী দুইটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ৯ ডিসেম্বর (মুলতান) ও ১৭ ডিসেম্বর (করাচি)।
পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, আবরার আহমেদ, মোহাম্মদ আলি, শান মাসুদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, সাউদ শাকিল, জাহিদ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলি, নাসিম শাহ, সরফরাজ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!