ফ্রান্স শিবিরে আবারও চোটের হানা
এই নিয়ে বিশ্বকাপের ফ্রান্সের শুরুর একাদশে থাকতে পারতেন এমন ছয় ফুটবলার চোটে ছিটকে গেলেন। কয়েক দিন আগেই চোটের কারণে ছিটকে গেছেন করিম বেনজেমা। এর আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও চোটে পড়ে শেষ হয়ে গেছে।
গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই চোটে মাঠ ছাড়তে হয় এরনান্দেজকে। অধিনায়ক হুগো লরিস চোটের তীব্রতা তখনই বুঝতে পেরেছিলেন। একের পর এক চোটে দলের প্রথম একাদশের অনেকেরই ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে লরিসকে।
টটেনহামের এই গোলকিপার বলেছেন, ‘সত্যিই এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম, এরনান্দেজের চোট গুরুতর। আরও একটি চোটের হানা, তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই বাধা দল হিসেবে আমাদের আরও শক্তিশালী করবে।’
চোট যে কতটা গুরুতর, সেটা ম্যাচ শেষে দিদিয়ের দেশমের কথায়ই স্পষ্ট ছিল। দেশম বলেছেন, ‘তাঁকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমার কাছে চোট গুরুতরই মনে হচ্ছে। তবে সামনে নিশ্চিত হওয়া যাবে।’
ইতালি ও ব্রাজিল ছাড়া টানা দুইবার শিরোপা জিততে পারেনি কোনো দল। ইতালি এই রেকর্ড গড়েছিল ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে আর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে।
ফ্রান্স এই রেকর্ডে ভাগ বসানোর মিশনে এরই মধ্যে শুরুটা দারুণ করেছে। অলিভিয়ের জিরুর জোড়া গোল, আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পের গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। তবে এমন জয়ের রাতেও দেশমের চিন্তার কারণ নতুন আরও এক খেলোয়াড়ের চোট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!