জানা গেল সৌদির সেই ফুটবলারের সর্বশেষ অবস্থা
বুধবার (২৩ নভেম্বর) রাতে সৌদি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে আঘাত পান শাহরানি। মেসিদের এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে তার। সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের হাঁটুতে লেগে চোয়ালে আঘাত পান শাহরানি। সঙ্গে মাটিতে নুয়ে পড়েন সৌদির এই ডিফেন্ডার। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
এ ঘটনায় আল-শাহরানির চোয়ালে স্ক্যান করা হয়। স্ক্যানে দেখা গেছে, শাহরানির মুখের বাঁ দিকের একাধিক হাড় ভেঙে গেছে। এদিকে চোয়ালের হাড় ভাঙা ছাড়াও শাহরানির মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হয়।
সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দ্রুত চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে এই ফুটবলারকে জার্মানিতে পাঠানো হয়। পরে বুধবার রাতেই তার (আল-শাহরানি) চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন শাহরানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা