ব্রেকিং নিউজ: নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা
শতভাগ ফিট হয়েই কাতারে বিশ্বকাপ খেলতে এসেছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে খেলেছেনও দারুণ। দুটি গোলেই ছিল অবদান। তবে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন ৯ বার।
এর মধ্যে নিকোলা মিলেনকোভিচের হাঁটুর ট্যাকলটি ছিল কড়া। সেই ট্যাকলে ডান পা মচকে যায় নেইমারের। ব্রাজিল ২-০–তে এগিয়ে থাকার সময় কোচ তাঁকে তুলে নেওয়ার সময়ও চোটের তীব্রতা বোঝা যায়নি।
তবে বেঞ্চে বসে থাকার সময় টিম ট্রেনার কর্তৃক তাঁর ডান পায়ে আইস প্যাক লাগিয়ে রাখতে দেখা যায়। এ সময় ব্যথায় চোখ টলমল করছিল নেইমারের।
ম্যাচ শেষে ব্রাজিলের লকার রুমে নেইমারকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এ সময় তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গণমাধ্যমকে বলেছেন, ‘ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছে নেইমার। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি। ফিজিও কাজ করছেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বোঝা যাবে।’
আরও কিছু সময় অপেক্ষা করা ছাড়া নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন লাসমার, ‘এমআরআই দরকার নেই। আগামীকাল (আজ) আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে। আমরা অপেক্ষা করছি, আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
ব্রাজিল কোচ তিতে অবশ্য নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী, ‘ও বিশ্বকাপে খেলতে পারবে, আমরা আত্মবিশ্বাসী।’
নেইমারকে আরও আগেই তুলে নেওয়া যেত কি না প্রশ্নে ব্রাজিল কোচ বলেন, ‘আমি আগে বুঝি নাই। ওর ট্যাকল সামালের সামর্থ্যের কারণে আমি বিভ্রান্ত হয়েছিলাম।’
চোটে আক্রান্ত নেইমার অবশ্য জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘কঠিন ম্যাচ। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ শেষ, আর বাকি ৬ ম্যাচ।’
সেই ৬ ম্যাচে নেইমার খেলতে পারবেন তো?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!