অবশেষে মেসির বিশেষ বুটের লুকানো রহস্য ফাঁস
তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। হেরে শুরুর পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। মেসিদের দারুণ জয়ের পর ভক্তদের আলোচনার কেন্দ্রে লিওর সোনালি রঙের বিশেষ বুট।
শুধু দেখতেই আলাদা নয়, বুটটির রয়েছে কিছু বিশেষত্বও। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুট’। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ বুটটিতে বিশেষ কিছু সংখ্যার ব্যবহার করেছে। বুটের ঠিক পেছনে মেসির জার্সি নম্বর ১০। আর ডান পাশে লেখা রয়েছে ‘০২ ১১ ১২’ এবং ‘১১ ০৯ ১৫’। সংখ্যা দুটি মেসির দুই ছেলে থিয়াগো ও মাতেওর জন্মদিন।
থিয়াগো মেসির বড় ছেলে এবং মাতেও মেজো ছেলে। ২০১২ সালের ২ নভেম্বর জন্ম নেয় থিয়াগো এবং ’১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম হয় মাতেওর। আর মেসির বাঁ পায়ে লেখা ছোট ছেলে সিরোর জন্মতারিখ ১০ মার্চ ২০১৮। নিচে লেখা ‘আন্তো’, যিনি মেসির স্ত্রী আন্তোনেল্লা। সব মিলিয়ে পুরো বুটে মেসি তার পরিবারের সবার স্মৃতি আঁকড়ে রেখেছেন।
এখানেই শেষ নয়। বুটের নকশাকারী পায়ের গোড়ালির পাশে আর্জেন্টিনার আকাশি ও সাদা রঙের পতাকার আবহ এঁকে দিয়েছেন। সঙ্গে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগের পাশাপাশি আছে মেসির নিজস্ব ব্র্যান্ড এলএম টেনের লোগেও। বুটটির আরেক বিশেষত্ব হচ্ছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার। এটি পরে দৌড়ানোর সময় কোনো সমস্যা হবে না তার। মাটি কিংবা ঘাসে পা আটকে যাবে না আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ