প্রতিশোধ নেয়ার জন্য আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল
অন্যদিকে দক্ষিণ কোরিয়াও আসরের শুরুতে চমক দেখিয়েছে। তবে ঘানার কাছে হেরেই শেষ হয়ে গেছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। তবে শেষ ভালো যার সব ভালো তার প্রবাদকে সঙ্গী করেই আসর শেষ করতে চায় এশিয়ার দলটি।
কোরিয়ানদের নিয়ে সতর্ক পর্তুগাল। গতকাল দলের তারকা ফুটবলার পেপে বললেন, বিশ্বকাপ ট্রফি জয় করার স্বপ্ন সবারই থাকে। আমাদেরও আছে। আমরা এ লক্ষ্যেই তো ছুটে চলেছি। জয়ের জন্যই আমরা মাঠে নামব।
অবশ্য সন হিয়াঙ মিনদের দক্ষিণ কোরিয়ার শক্তি-সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেই মাঠে নামবেন রোনালদোরা। দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপে। সেবার ডি গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। প্রতিশোধ নেয়ার দারুণ একটা সুযোগ।
প্রতিপক্ষ নিয়ে বেশ গবেষণা করেছে পর্তুগাল। পেপে আরো বলেন, আমরা জানি, দক্ষিণ কোরিয়া দলে সন হিয়াঙ মিনের মতো ভালো মানের ফুটবলার আছে। যারা খুব দ্রুত আক্রমণে যেতে পারে। আবার দলবদ্ধভাবে দারুণ একটা দল তারা। তাদের সবদিক বিবেচনায় আছে আমাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live