প্রশ্নবিদ্ধ গোলে বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়
জাপানের এই জয়ে ধূলিসাৎ হয়ে যায় আরেক বিশ্বসেরা জার্মানির স্বপ্ন। তবে ম্যাচশেষে বিতর্কের সৃষ্টি করেছে জাপানের একটি গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বিতর্কের সূত্রপাত। ৫১ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন তানাকা। তবে কাওরু মিতোমার যে পাস থেকে তানাকা গোল করেন, সেটা নিয়েই শুরু হয় বিতর্ক।
গোলের ভিডিও দেখার পর অনেকে দাবি করেছেন, মিতোমা যখন বল পাস করেন, ততক্ষণে সেটি লাইন পেরিয়ে গিয়েছিল। অর্থাৎ গোলটা বৈধ নয়। নিজেদের দাবির স্বপক্ষে একটি ছবিও দেখাতে থাকেন তারা। তাতে দেখা যায়, বলটা আসলেই লাইন পেরিয়ে গেছে।
এক্ষেত্রে ফিফার নিয়ম কি বলে? নিয়ম অনুযায়ী, যদি ‘এরিয়াল ভিউ’ (উপরের দিক থেকে ভিউ) থেকে বলের কোনও অংশ লাইনের মধ্যে থাকে, তাহলে সেই বল মাঠের মধ্যে আছে বলে ধরা হবে এবং খেলা চালিয়ে যেতে হবে। ‘এরিয়াল ভিউ’-তে দেখা যায়, বলের ১০০ শতাংশ লাইন পার করেনি, তাই সিদ্ধান্ত জাপানের পক্ষে গেছে।
অন্যদিকে ফিফার ৯ নম্বর আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো বল লাইন পেরিয়ে গেছে বলে তখনই ধরা হবে, যখন সেই বল মাটিতে ঠেকা বা শূন্যে থাকা অবস্থায় গোললাইন বা টাচলাইনের পুরোটা পেরিয়ে যাবে। যে নিয়মের কারণেই স্পেনের বিরুদ্ধে যখন মিতোমা বল পাস করেন, তখনো খেলার মধ্যেই ছিল বল।
ঐ গোলের সিদ্ধান্ত নিয়ে এত বিতর্কের কারণ, জাপানের গোলটি বাতিল হয়ে গেলে বিশ্বকাপের নক আউট পর্যায়ে যেত জার্মানি। কিন্তু ঐ গোলের সুবাদে জাপান জিতে যাওয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গেছেন থমাস মুলাররা। জার্মানি ও স্পেনের চার পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে স্পেন নক আউটে চলে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ