নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন, সাকিব ও মিরাজ
তামিম ইকবালের ইনজুরির কারণে এখন প্রশ্ন উঠেছে ভারত বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলে অধিনায়কের জায়গায় সহ-অধিনায়ক থাকলেও ওয়ানডে ক্রিকেটে তামিমের জায়গায় কোন সহ-অধিনায়ক ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে তামিমের ইনজুরির কারণে এখন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? সেই তালিকায় সবার আগে এসে যায় সাকিব আল হাসানের নাম। সব বিচার-বিবেচনা আর ব্যাখ্যা বিশ্লেষণেই সাকিব একনম্বর চয়েজ।
সাথে লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের নামও চলে আসছে। কাজেই ধরে নেয়া হচ্ছে সাকিব আল হাসানই হয়তো ভারতের বিপক্ষে তামিমের পরিবর্তে অধিনায়ক পদে প্রথম পছন্দ। সাথে আলোচনায় আছে লিটন দাসের নামও।
তবে কি টেস্ট আর টি টোয়েন্টির মত এবার ওয়ানডেতেও নেতৃত্বে দেখা যাবে সাকিবকে? তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ? এমনই গুঞ্জন এখন ক্রিকেট পাড়ায়।
তবে আজ (বৃহস্পতিবার) বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে, বিসিবি এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, “অধিনায়ক ইস্যু নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো চিন্তা নেই। অন্য কোনো দ্বিমত আমরা পাইনি যে, কি করবো না করবো।”
বিসিবি সভাপতি আরও যোগ করেন, “সহ-অধিনায়ক এখন পর্যন্ত আমরা ঠিক করিনি। (তামিম খেলতে না পারলে) আমরা পরে সিদ্ধান্ত নেবো। আগে আনুষ্ঠানিকভাবে শুনি কতদিনের জন্য খেলতে পারবে না। এটি যদি একটা ম্যাচ হয় তাহলে এক জিনিস, যদি পুরো সিরিজ হয় তাহলে আরেক জিনিস। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। পুরো তথ্যটা পেয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ