হৃদয় বিদারক ঘটনা: কেঁদে বুক ভাসালেন সুয়ারেজ
গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে উরুগুয়ের। আসলে পর্তুগাল তাদের শেষ লিগ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হেরে বসায় স্বপ্নভঙ্গ হয় সুয়ারেজদের।
পর্তুগাল হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উরুগুয়ের পয়েন্ট সংখ্যা সমান। গোল পার্থক্যেও দুই দল একই জায়গায় ছিল।
কিন্তু বেশি গোল করার সুবাদে উরুগুয়েকে টপকে নকআউটে পৌঁছে গেছে দক্ষিণ কোরিয়া। এমন দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ।
অথচ ঘানার বিপক্ষে বাঁচামরার ম্যাচে দারুণ খেলেছে উরুগুয়ে। ৩২ মিনিটের মধ্যে তারা ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৬৬ মিনিটে সুয়ারেজকে তুলে এডিনসন কাভানিকে নামান উরুগুয়ে কোচ।
এক পর্যায়ে জায়ান্ট স্ক্রিনে পর্তুগাল-কোরিয়া ম্যাচের কিছু ঝলক দেখা যায়। সাইডবেঞ্চে বসে জায়ান্ট স্ক্রিনে চোখ রাখতেই সুয়ারেজ দেখেন পর্তুগাল দ্বিতীয়বার গোল হজম করে ফেলেছে (ম্যাচের অতিরিক্ত সময়ে)। সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ। হতাশায় জার্সিতে মুখ ঢেকে নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা