নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা
শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে নকআউটে মাঠে নামবে কোচ লিওনেল স্কালোনির দল। এই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ।
এই ম্যাচে লিওনেল মেসি, স্কোরার হিসেবে নয় বরং প্লেমেকার হিসেবে কোচের মূল খেলোয়াড় হবেন, এটা নিশ্চিত। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারদের তার দিকে মনোনিবেশ করবে, এটা বলাই যায়। তাই আর্জেন্টাইন কোচ চাইবেন, ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়দের দিয়ে গোল করাতে। তবে এই ম্যাচে ডি মারিয়ার খেলা নিয়েও শঙ্কা রয়েছে। ঊরুর চোটে ভুগছেন তিনি।
শুরুর একাদশে সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি, লেফট-ব্যাকে নিকোলাস ট্যাগলিয়াফিকো থাকতে পারেন। এ ছাড়া গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্বে এমিলিয়ানো মার্টিনেজই শেষ ভরসা। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ জায়গা পেতে পারেন। দলের জয় নিশ্চিত করতে ৪-৩-২-১ ফরমেশনে একাদশ সাজাতে পারেন স্কালোনি।
আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ :
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপল, জুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া/ লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ