নিজের ২য় বিশ্বকাপেই পেলে, রোনালদোকে টপকে নতুন বিশ্ব রেকর্ড গড়লো এমবাপ্পে
বিশ্বকাপের পাঁচ আসরে মাঠে নেমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মোটে ৮টি গোল করেছেন। আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৯টি। কিন্তু মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নেমে ফরাসি তারকা এমবাপ্পে করে ফেললেন ৯ গোল। যার ফলে রোনালদোকে টপকে মেসির পাশে গিয়ে বসলেন ২৩ বছর বয়সী এই তারকা।
যদিও গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতে এরই মধ্যে রোনালদো-মেসিকে এক দিক দিয়ে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। তবে কাতার বিশ্বকাপ শেষে ফ্রেঞ্চ তারকার সামনে গোলের দিক দিয়েও তাদেরকে ছাড়িয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গত বিশ্বকাপে ৪ গোল করেছিলেন এমবাপ্পে। তবে মরুর বিশ্বকাপে এসে শেষ ষোলোর ম্যাচ শেষ হতে না হতেই করে ফেলেছেন আরও ৫ গোল।
ফলে মাত্র ২৩ বছর বয়সে নিজের ক্যারিয়ারকে এমবাপ্পে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, ফরাসি এই তারকাকে সমীহ না করার উপায় নেই। এদিন তিনি ফুটবলের সর্বকালের সেরা দুই কিংবদন্তি পেলে এবং দিয়েগো ম্যারাডোনার রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছেন।
বয়স ২৪ হওয়ার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেলেকে (৭) ছাড়িয়ে এককভাবে শীর্ষে চলে এসেছেন এমবাপ্পে। আর বিশ্বকাপে ম্যারাডোনার ২১ ম্যাচে ৮ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন এই তারকা। এমবাপ্পেকে ৯ গোল করতে লেগেছে মাত্র ১১ ম্যাচ।
পাশাপাশি ভেঙে দেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ইউসেবিওর রেকর্ডও। ২৪ বছর ১৮২দিন বয়সে ৮টি গোল ছিল পর্তুগাল গ্রেটের। এবার ফরাসি তারকা করলেন ২৩ বছর ৩৪৯ দিনে। এছাড়া বিশ্বকাপে ৯টি গোল আছে ডেভিড ভিয়া ও পাওলো রসির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ