চমক দিয়ে নভেম্বর মাসের সেরার মনোনয়ন পেলেন তিন তারকা ক্রিকেটার
শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। এই মাসে তিনি ১০ উইকেট নিয়েছেন ৭.৩০ ইকোনোমিতে। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন তিনি। এমন পারফরম্যান্সেই তিনি মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি।
এদিকে জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড।
এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। অ্যালেক্স হেলকে নিয়ে তিনি ১৬৯ রানের লক্ষ্য বিনা উইকেটেই পেরিয়ে গিয়েছিল ইংলিশরা। এরপর তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপাও জিতেছে তারা।
এই বিশ্ব আসরে আদিল রশিদ ছিলেন দারুণ ইকোনোমিক্যাল। এই মাসে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ফাইনালেও ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ