জানা গেল রোনালদোকে শুরুর একাদশে না রাখার আসল কারণ
তবে অনেকেই মনে করেছিলেন, রোনালদোর মতো খেলোয়াড় দলে থাকায় তাঁকে অন্তত বসানোর সাহস দেখাবেন না সান্তোস। হলো ঠিক উল্টোটা। সান্তোস প্রমাণ করলেন, দলে তিনিই শেষ কথা।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না রাখার কারণ জানিয়েছেন দেশটির ফুটবল দলের কোচ ফের্নান্দো সান্তোস। তিনি বলেছেন, শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না রাখার সিদ্ধান্তটি ছিল কৌশলগত। এর বেশি কিছু নয়।
কাতার বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগাল কোচ রোনালদোকে প্রথম একাদশে খেলিয়েছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে তুলে নিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। ঝামেলার শুরু তখন থেকেই। পুরো সময় না খেলানোয় রোনালদো রেগেমেগে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে কোচের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমাকে তুলে নিতে তার তর সইছে না’। তাকে না নেওয়ার পেছনে এই বিষয়টি কোনো প্রভাব ফেলেনি বলেও জানান তিনি। ফের্নান্দো সান্তোস বলেন, এটি আগেই মিটমাট হয়ে গিয়েছিল।
তিনি আরো বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পেশাদার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ...। রোনালদো ও আমি কখনই কোচ এবং খেলোয়াড়ের সম্পর্কের সঙ্গে মানবিক এবং ব্যক্তিগত দিকটিকে গুলিয়ে ফেলি না। দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live