বাংলাদেশকে নিয়ে বিশাল ভুল করে বসলো আইসিসি
বুধবার আইসিসির টুইটার হ্যান্ডেলে ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে একটি পোস্ট করা হয়েছিল। টুইটে লেখা ছিল, 'দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে কি সিরিজ পকেটে পুরতে পারবে বাংলাদেশ? মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখানে লাইভ আপডেট দেখুন।' সেইসঙ্গে ওই লাইভ ব্লগের লিঙ্ক পোস্ট করা হয়।
তবে বিপত্তি ঘটে ছবিতে। পোস্টের সঙ্গে যে বাংলাদেশের বদলে কানাডার খেলোয়াড়দের ছবি শেয়ার করা হয়। তা নিয়ে চূড়ান্ত ট্রলড হয় আইসিসির সোশ্যাল মিডিয়া টিম। ছবিটি মুছে দেওয়া হলেও নেটিজেনরা ট্রল করতে ছাড়েননি।
একজন বলেন, 'আইসিসি ডিজিটালের কেউ একজন আজ বাংলাদেশ-ভারত ম্যাচে কানাডার জয়ের সম্ভাবনা দেখছেন।' এক নেটিজেন আবার বলেন, 'এবার তো লম্বা তালিকা হয়ে যাচ্ছে। কিন্তু রোজ বিনোদনের কোনও অভাব রাখছে আইসিসি। গো কানাডা।'
অপর এক নেটিজেন বলেন, 'আইসিসির জন্য আরও একটি ভয়ঙ্কর দিন। কারণ এবার ওরা বাংলাদেশের সঙ্গে কানাডাকে গুলিয়ে ফেলেছে। গতকাল ওরা নারী প্লেয়ার অফ দ্য মান্থের মনোনীত খেলোয়াড়দের সঙ্গে পুরুষদের গুলিয়ে ফেলেছিল। নাকি কেউ একজন নোটিশ পিরিয়ডে আছেন?'
নারী প্লেয়ার অফ দ্য মান্থের মনোনীতদের তালিকায় সব পুরুষ খেলোয়াড়দের নাম (আদিল রশিদ, জস বাটলার এবং শাহিন আফ্রিদি) লেখা ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ