নড়েচড়ে বসেছে বিসিসিআই, বাংলাদেশের কাছে সিরিজ হারে বড় শাস্তির মুখে রোহিতরা
এরপরও প্রথম দুই ম্যাচেই হেরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা সিরিজ হার নিশ্চিত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট বোর্ড।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর শেষেই রিভিউ মিটিং ডাকতে চলেছে বিসিসিআই। সিরিজ শেষ করে ফিরলেই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মিটিংয়ে বসবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরই বিসিসিআইয়ের রিভিউ মিটিং করার কথা ছিল। তবে বেশ কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই মিটিং আর হয়নি। কিন্তু শক্তির বিচারে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এবার স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতের বোর্ডকেও।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গত এক দশকে একটিও আইসিসি শিরোপা জেতেনি ভারত। তার ওপর একের পর এক এমন ব্যর্থতা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে ভারতীয় বোর্ডকে। এ অবস্থায় মিটিংয়ে শাস্তির মুখে পড়তে পারেন রোহিতরা, এমন গুঞ্জনও আছে।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা জানান, ‘বাংলাদেশ সফরে যাওয়ার আগে কয়েকজন ব্যস্ত থাকায় বৈঠকের ব্যবস্থা করা যায়নি। তবে দল বাংলাদেশ থেকে ফিরলেই রিভিউ মিটিং আয়োজন করা হবে। এই সিরিজ হার যথেষ্ট বিব্রতকর ঘটনা। বাংলাদেশের কাছেও সিরিজ হারতে হবে, এটা আশা করা যায়নি।’
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ১০ তারিখ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ সফরে দুটো টেস্ট ম্যাচও খেলবেন রোহিত-কোহলিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে