নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত লিওনেল মেসিদের জন্য এটাই হতে চলেছে কঠিনতম ম্যাচ। ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা। অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজের পাশাপাশি চোট রয়েছে রদ্রিগো দি পলেরও।
এই বিষয়গুলো কীভাবে সামাল দেবেন, সেটাই এখন স্কালোনির চিন্তা। এরই মাঝে নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শুক্রবার তারা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বুধবার রুদ্ধ দ্বার অনুশীলন করেছি আমরা। জানি না রদ্রিগোর সমস্যা সম্পর্কে বাইরে কী কী লেখা হয়েছে। ওর একটা সমস্যা রয়েছে এটা ঠিকই। তবে বাড়াবাড়ি কিছু নয় বলেই মনে হয়েছে।
তিনি আরো বলেন, ও বুধবার ভালভাবেই অনুশীলন করেছে। কেউ কেউ ক্লান্তির কারণে অর্ধেক অনুশীলন করেছে। অনেকে সাবধানতা অবলম্বন করতে গিয়েও অনুশীলন করে না। সংবাদমাধ্যমে যা বের হয় সেটা অনেক সময় সত্যি হয় না।
এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে আলাদা করে মেসির কোনো ভূমিকা থাকছে? স্কালোনি বলেছেন, মেসি এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যেসব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।
নকআউটের ম্যাচ পেনাল্টিতে গড়াতে পারে। তার জন্য কি আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে? স্কালোনির উত্তর, ছেলেরা প্রতিদিনই অনুশীলন করে। আশা করি ম্যাচেও ওদের কোনও সমস্যা হবে হবে না। ১২০ মিনিটের পর পেনাল্টি নেয়ার সম্ভাবনা তৈরি হয়। আমরা ম্যাচটা নির্ধারিত সময়েই জেতার লক্ষ্য রাখছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ