যেখানে উদাহরণ হিসেবে এলো মিরাজের ব্যাটিং
অবিশ্বাস্য ১০ম উইকেট জুটিতে ৫১ রান তুলে প্রথম ওয়ানডে ১ উইকেটে জিতিয়েছেন মিরাজ। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই রকম পরিস্থিতি থেকে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন বড় সংগ্রহ। বাংলাদেশ পায় ৫ রানের জয়।
আগামীকাল (১০ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসা ম্যাকডারমট জানালেন লেজের ব্যাটারদের নিয়ে জয়ের সংস্কৃতি তৈরির ইচ্ছে তাদের। যেখানে উদাহরণ হিসেবে এলো মিরাজের ব্যাটিং।
তিনি বলেন, ‘হ্যাঁ প্রথম ৫-৬ জনের এটা (ভীত গড়ে দেওয়া) দায়িত্ব। তবে সবাই উন্নতি করছে। আমাদের ৮ নম্বর ব্যাটারের (মিরাজ) দিকে তাকান এখন। সে আত্মবিশ্বাস দেখাচ্ছে। আমরা একটা সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে ৮-১১ নম্বর ব্যাটারও ম্যাচ জেতাতে পারে।’
তবে টপ অর্ডার নিয়ে শঙ্কার কথা আড়াল করেননি ম্যাকডারমট। যদিও শেষ ম্যাচে চট্টগ্রামের উইকেট আশাবাদী করছে এই অস্ট্রেলিয়ানকে।
তার ভাষ্য, ‘এটা আমাদের জন্য সাধারণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার উইকেট অবশ্য বেশ ভালো, শট খেলার দিক থেকে দারুণ। উইকেটে বাউন্স ধারাবাহিক হওয়ার কথা। ব্যাটিং দৃষ্টিকোণ থেকে আমাদের লক্ষ্য হবে ৪০ ওভার পর্যন্ত প্রথম ৫ ব্যাটারের কেউ যেন টিকে থাকে। যাতে খেলাটাকে আমরা গভীরে নিয়ে যেতে পারি।’
‘প্রথম ২০ বলে ছেলেরা সংগ্রাম করছে যা ব্যাট করার জন্য কঠিন সময়। এখন সময় এই ২০ বলকে ৫০ বা ১০০ বলে নিয়ে যাওয়া, ম্যাচ জেতানো ইনিংস খেলা। টপ ফাইভের কেউ একজন এটা করছে (লক্ষ্য)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ