ফুটবল বিশ্বমঞ্চের নীরব নায়ক সে সকল খেলোয়াড়
ফুটবল খেলায় জয় পেতে গোলের বিকল্প নেই। আর গোলপোস্ট অক্ষত রেখেই দলের জয়ের নায়ক তারা। এমিলিয়ানো মার্টিনেস, ডোমিনিক লিভাকোভিচ, ব্রুনোরা অনেকটা নীরবের সেই কাজ করে যাচ্ছেন। খাদের কিনারা থেকে বারবার দলকে উদ্ধার করেছেন। শেষ চারে দলের জায়গা করে নেওয়ার পিছনে তাদের অবদান কোনো অংশে কম নয়। আর ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের নীরব নায়ক তারাই!
ক্রোয়েশিয়া গোলবার অক্ষত রাখার একক দায়িত্বে ২৭ বছর বয়সী লিভাকোভিচ। শেষ ষোলো ও কোয়ার্টারের দুই ধাপেই টাইব্রেকারে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। আর এই দুই জয়ের নায়ক লিভাকোভিচ। নক-আউটে জাপানের তিনটি পেনাল্টি শট রুখে দিয়েছেন তিনি। আর এতেই শেষ আটে জায়গা করে নেয় ক্রোয়াটরা। আর সেলেসাওদের বিপক্ষে দলের জয়ের নায়ক তিনিই। ম্যাচের অতিরিক্ত সময়সহ মোট ১২০ মিনিটে ১৩টি শট রুখে দিয়েছেন এই গোলরক্ষক।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর বিশ্বমঞ্চে লে আলবেসেলিস্তাদের প্রতিটি জয়ে অনবদ্য অবদান রেখেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। রয়েছেন দারুণ ছন্দে। শেষ আটে দুই পেনাল্টি রুখে দিয়ে দলকে সেমিতে তুলতে কার্যকরী অবদান রেখেছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। আর তাই সেমি ফাইনালে ফুটবলপ্রেমীদের আলাদা নজরে থাকবেন এই দুই গোলরক্ষক।
অন্যদিকে চমক দিয়ে ৯২ বছরের ইতিহাস ভেঙে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের কোণঘেঁষা দেশটিকে এতদূর টেনে নেওয়ার পেছনের নীরব নায়ক দলটির গোলরক্ষক বুনো। কারণ, গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছেন তিনি। আর নক-আউটে টাইব্রেকারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের তিনটি শটই রুখে দিয়েছিলেন ৩১ বছর বয়সী এই সেভিয়া গোলরক্ষক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি