আবারও আউট, বাংলাদেশের বোলারদের দাপটে কুপোকাত ভারতের ব্যাটাররা, দেখেনিন সর্বশেষ স্কোর
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২৬ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮৫ রান। ফলে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। লাঞ্চ বিরতিতে থেকে ফিরেই উইকেটের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজ। ঝড়ের গতিতে রান তুলতে থাকা রিসাব পান্তকে ফেরালেন মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন পান্ত।
এর আগে ২০ রানে তাইজুল ইসলামের শিকার হন শুভমান গিল। এরপর অধিনায়ক লোকেশ রাহুলকে (২০) বোল্ড করেন পেসার খালিদ আহমেদ। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হন বিরাট কোহলি। ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউ হন ডানহাতি এই ব্যাটার।
সবার এক রকম জানাছিল এ ম্যাচের শুরুতে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। কিন্তু আজ বুধবার সকালে সুস্থ হয়ে ওঠেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের পর টেস্টেও খেলা হচ্ছে না তামিম ইকবালের।
তার পরির্বতে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেক হলো তার। এদিকে টেস্ট একাদশে ফিরেছেন ইয়াসির আলী। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে ছিলেন না তিনি। চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে দুদল।
বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব ছাড়াও একাদশে আছেন তাইজুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে খেলছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন