মেসিকে আলাদা করে ভয় পাওয়ার কিছু নাই
ফুটবল ইতিহাসে কেবল ইতালি ও ব্রাজিল টানা দুইবার শিরোপা জিততে পেরেছে। ফ্রান্সের সামনে তৃতীয় দেশ হিসেবে সেই সুযোগ। আর্জেন্টিনার দেয়াল টপকাতে পারলেই হলো। তা যে সহজ হবে না সবাই জানে। বিশেষ করে লিওনেল মেসি যখন আছেন অসাধারণ ছন্দে। বিশ্বকাপ জিততে হলে সব বাধাকে অতিক্রম করতে হবে। ভয় পেলে চলবে না।
ফ্রান্স সেটি জানে। ফাইনালে ওঠার পথে মরক্কোর বিপক্ষে চোখধাঁধানো গোল করেছেন থিও হার্নান্দেজ। যদিও তার মূল কাজ গোল ঠেকানো। ফাইনালে ফরাসি এই লেফট ব্যাকের দায়িত্ব থাকবে আরও বেশি। কারণ, লিওনেল মেসি যে বামপ্রান্ত দিয়েই আক্রমণে ওঠেন।
তবে একা মেসিকে নিয়ে ভাবছেন না হার্নান্দেজ। সাফ জানিয়ে দিলেন, মেসিকে তিনি ভয় পান না। তার কথায় স্পষ্ট, ফাইনালে ভাবতে হবেন সার্বিক বিষয়ে। একজনকে নিয়ে পড়ে থাকা হবে বোকামি। মরক্কো ম্যাচ শেষে তা মনে করিয়ে দিলেন এই ডিফেন্ডার।
হার্নান্দেজ বলেন, ‘আমরা ফাইনালে উঠেছি। এখান অবধি আসতে ক্লান্তি ভর করেছে। সেসব একপাশে রেখে ফাইনাল নিয়ে ভাবতে হবে। আর্জেন্টিনা দারুণ দল। মেসি অসাধারণ। তবে আমরা ভয় পাচ্ছি না। ওকে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। ফাইনালে সবাই সেরাটা নিংড়ে দিতে তৈরি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ