টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন রোহিত
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের ভেতরে ঢোকা বল ঠিকঠাক খেলতে পারেননি এনামুল হক বিজয়। ডানহাতি এই ব্যাটারের ব্যাটের হাতলে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা রোহিতের কাছে। তবে সেটা লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক।
উল্টো বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিতকে। ততক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। সেই সঙ্গে তার চোটের অবস্থা বুঝতে খেলা চলাকালীনই হাসপাতালে পাঠানো হয় তাকে। যেখানে এক্স-রে করানো হয় রোহিতের। চিড় ধরা না পড়লেও আঙুলের হাড় সরে গিয়েছে।
এমন অবস্থাতেও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমেছিলেন রোহিত। ৪৪ বলে যখন ভারতের প্রয়োজন ৬৫ তখন ব্যাটিংয়ে আসেন ডানহাতি এই ব্যাটার। এরপর দারুণ ব্যাটিংয়ে ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যাওয়ার সঙ্গে ২৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভার।
মুস্তাফিজুর রহমানের প্রথম ৫ বলে ১৪ রান নিলে শেষ বলে প্রয়োজন হয় ৬ রানের। তবে বাঁহাতি এই পেসারের ইয়র্কারে কোন রানই নিতে পারেননি রোহিত। তাতে ৫ রানে হারে ভারত। তবে শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। এরপর চিকিৎসার জন্য ভারতে ফিরে যান রোহিত।
মুম্বাইয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ভারতের অধিনায়ক। আজ বা কালকের মাঝে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানা গেছে। তাতে করে মিরপুর টেস্টের দলে দেখা যাবে তাকে। এদিকে রোহিতের অনুপস্থিতিতে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন অভিমন্যু ইশ্বরন। তবে একাদশে সুযোগ মেলেনি বাংলার এই ক্রিকেটারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live