৬০ বছরেও যা পারেনি কেউ ফ্রান্সের সামনে সেই সুযোগ
রোববারের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলেই ৬ দশকে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে পরপর দুবার বিশ্বকাপে জয়ের স্বাদ পাবে ফরাসিরা।
তবে বিগত ৬০ বছরের মধ্যে এমন রেকর্ডের হাতছানি এসেছিল আরও দুবার। ১৯৮৬ এবং ৯০ এর বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানি দুদলই ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছে। কিন্তু শিরোপা জেতা হয়নি। এরপর ১৯৯৪ এবং ৯৮ সালে টানা ফাইনাল খেলেছে ব্রাজিল। তবে শিরোপা জিতেছে একবার।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা জেতার রেকর্ড আছে শুধু ইতালি আর ব্রাজিলের। ১৯৩৪ ও ৩৮ এ জিতেছে ইতালি। আর ব্রাজিল জিতেছে ১৯৫৮ আর ৬২’র বিশ্বকাপে।
শুধু ফ্রান্স দলই নয়, রেকর্ডের সামনে দাঁড়িয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশম। দলকে কাতার বিশ্বকাপ জেতাতে পারলে তিনিই হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একমাত্র কোচ যে কি না দেশকে দুবার বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন।
এর আগে দেশকে টানা দুইবার ফাইনালে তোলা কোচরা হলেন ইতালির ভিটোরিও পোজ্জো, আর্জেন্টিনার কার্লোস বিলার্দো এবং জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। তবে তারা কেউই পরপর দুবার শিরোপা জিততে পারেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ