প্রথম টেস্টে পরাজয় মেনে নিতে হলো সাকিবদের
চতুর্থ দিনশেষে বাংলাদেশকে আশা দেখিয়েছিলো সাকিব আল হাসান আর মেহেদি মিরাজের জুটি। তবে পঞ্চম দিন সকালেই সেই আশায় গুঁড়েবালি ঢেলে দেন মোহাম্মাদ সিরাজ। দিনের শুরুতেই মিরাজকে (১৩) ফিরিয়ে দিয়েছেন তিনি।
মিরাজ বিদায় নিতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন অধিনায়ক সাকিব। তবে বেশিদূর যেতে পারলেন না। দ্রুত রান তোলা সাকিবকে বিদায় করে ভারতকে জয়ের আরও কাছে নিয়ে যান কুলদিপ যাদব। বাঁহাতি রিস্ট স্পিনারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। আউট হওয়ার আগে ১০৮ বলে ছয়টি করে ছক্কা ও চারে ৮৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের বিদায়ের পর খুব দ্রুতই বিদায় নিলেন এবাদত হোসেন ও তাইজুলও। আর তাতেই ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।
এর আগে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জাকির হাসানের ওপেনিং জুটিটা ছিল দারুণ। ৪৬ ওভারে ১২৪ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। দারুণ খেলতে থাকা এই বাঁহাতি অবশ্য আরও একবার আউট হয়েছেন নিজের ভুলে। ১৫৬ বলে ৬৭ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।
শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় বিদায় নেন ইয়াসির আলী রাব্বিও (৫)। লিটন দাস ধীরগতিতে দেখেশুনে খেলছিলেন। কিন্তু হঠাৎ উঁচু করে মারতে গেলেন। উইকেট দিলেন কুলদ্বীপ যাদবকে, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন লিটন (১৯)।
অভিষেক টেস্টে দারুণ এক ইনিংস খেললেন জাকির হাসান। ছুঁলেন তিন অংকের ম্যাজিক ফিগারও। কিন্তু সেঞ্চুরির পর কাঁটায় কাঁটায় ১০০ রানেই থামতে হলো তাকে। ২২৪ বলে ১৩ বাউন্ডারি আর ১ ছক্কায় গড়া জাকিরের ১০০ রানের ইনিংসটা চোখে লেগে থাকার মতো।
এরপর অক্ষর প্যাটেল পাঁচ বলের ব্যবধানে ফিরিয়েছেন মুশফিকুর রহিম (২৩) আর নুরুল হাসান সোহানকে (৩)। সেখান থেকে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজের লড়াই। বাংলাদেশের যে ক্ষীণ ছিল আশা বাকি, সেটি তাদের ব্যাটেই।
প্রথম ইনিংসে ৫৫.৫ ওভার খেলে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। জবাবে প্রথম ইনিংসে ৪০৪ করা ভারত বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। এবার টাইগার বোলারদের পাত্তাই দেয়নি অতিথিরা।
শুভমান গিলের ১৫২ বলে ১০ চার ৩ ছক্কায় ১১০ ও পূজার ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে ভর করে রান পাহাড়ে পৌছায় সফরকারীয়া। মূলত তাতেই চাপা পড়ে যায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!