ব্যাটিং ঝড়ে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন আফিফ
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় আফিফের কণ্ঠে অবশ্য আক্ষেপ ঝরেছে। ৪র্থ ওভারে ক্রিজে নেমে চাপের মুখে ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে গড়ে দেন দলের জয়ের ভিত। ইনিংসের আরও ১০ বল বাকি থাকতে ফিরতে হয় সাজঘরে। আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে আরও কিছু রান আসতো- রইল এই আফসোস।
আফিফ জানান, 'আউট হওয়ার বলটায় টাইমিং ভালো ছিল, কিন্তু সোজা ফিল্ডারের হাতে চলে গেছে। তখন একটু হতাশ লাগছিল। আরও ভালো ফিনিশিং করলে দলের জন্য ভালো হতো।'
তবে দলকে জেতাতে পেরে আফিফ বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এই উইকেটে দীর্ঘ সময় পর খেলতে নামলাম। শুরুতে একটু সময় নিচ্ছিলাম। সতীর্থরা আমাকে অনেক সহায়তা করেছে, মনে হচ্ছিল নিজের দেশেই খেলছি। উইকেটে সেট হওয়ার পর ব্যাট করা অনেক সহজ ছিল।'
এর আগে ইনিংসের মাজপথে আফিফ জানিয়েছিলেন, 'দলে ডাক পাওয়ার পর মাঠে নামার জন্য রোমাঞ্চিত ছিলাম। প্রথম ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে ভালো লাগছে। সতীর্থদের অনেকের সাথে বিপিএলে খেলা হয়েছে, এবার আবার খেলতে পেরে ভালো লাগছে।'
আর ক’দিন পরই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। সেখানে সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদের সাথে নাম আছে আফিফেরও। এলপিএলে আফিফের ইনিংস আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ