ইনস্টাগ্রামের ইতিহাসে বিশ্বকাপ হাতে ছবিটিও লাইকের রেকর্ড ভেঙে দিলেন মেসি
বিশ্বকাপ ফাইনালের পর ট্রফি হাতে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে ছেড়েছিলেন মেসি। সেই ছবি ছাড়িয়ে গেছে ডিমের ছবিকে। এখন পর্যন্ত তাতে ‘লাইক’ ছয় কোটির বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে বিশ্বকাপ হাতে মেসির ছবিই এখন পর্যন্ত সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।
ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা চার কোটির বেশি। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ইনস্টাগ্রামে মেসির আরও একটি পোস্ট অনুসারীদের হৃদয় কেড়েছিল। সেটিতে অবশ্য ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। দুজনের সেই দাবা খেলার বিখ্যাত ছবি।
বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস লুই ভুইতোঁর বিজ্ঞাপনী প্রচারের জন্য তোলা হয়েছিল দাবা খেলার ছবিটি। যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার অ্যানি লেইবোভিৎজের তোলা সেই ছবিতে দুই ফুটবল তারকাকে দাবা খেলায় মগ্ন থাকতে দেখা গিয়েছিল।
চার কোটির বেশি ‘লাইক’ পড়েছিল তাতে। ইনস্টাগ্রামে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি ছিল তা। মেসির বিশ্বকাপ জয়-পরবর্তী ছবি ছাপিয়ে গেছে সেটিকেও। এই ছবি দিয়ে তিনি রোনালদোকেও পেছনে ফেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ