স্টোকসকে টপকে র্যাংকিংয়ে চমক দেখালেন সাকিব
বাংলাদেশ-ভারত সিরিজের চট্টগ্রাম টেস্ট শেষে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। দুই ইনিংসে ২৩ ও ২৮ রান করে দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৯ নম্বরে। উন্নতি হয়েছে ভারতের চেতেশ্বর পুজারা এবং শুবমান গিলেরও।
প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকা পূজারা ব্যাটসম্যানদের তালিকায় উঠে গেছেন ১৬ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ১১০ রান করা শুবমান ১০ ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ৫৪তম স্থানে।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থানে থাকা স্টিভেন স্মিথ এক ধাপ নেমে গেছেন। করাচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ ও ৫৪ রানের ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ৯৬ বলে ৯২ রানের ইনিংস খেলা ট্রাভিস হেড প্রথমবারের মতো সেরা পাঁচে উঠে এসেছেন। ইংল্যান্ডের জো রুটের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান।
বোলারদের মধ্যে উল্লেখযোগ্য উল্লম্ফন হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট নেন তিনি। চার ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৩ নম্বরে অবস্থান তাঁর। এই বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স ও জিমি অ্যান্ডারসন।
অলরাউন্ডারদের তালিকায় সাকিবের আগের দুটি স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live