জেতা ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক সাকিব
ম্যাচ জিততে শেষদিনে একশ রানের দরকার ছিল ভারতের। হাতে ছিল ছয় উইকেট। চতুর্থ দিনের শুরুতেই অবশ্য লাগাম টেনে ধরার চেষ্টা করে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের সামনে রীতিমতো ধুঁকছিল ভারতের ব্যাটাররা।
আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা জয়দেব উনাদকাটকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বাংলাদেশকে পথ দেখান অধিনায়ক সাকিব। তারপর দুই ওভারের ব্যবধানে ঋষভ পান্ত (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মিরাজ।
দ্বিতীয় ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করে এই অলরাউন্ডার। যদিও শেষরক্ষা হয়নি। ভারতের হয়ে ২৯ রানে আইয়ার ও ৪২ রানে অশ্বিন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে সাকিব বলেন, 'সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি।'
'দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।'
ম্যাচের প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮৪ রানের সুবাদে ২২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩১৪ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের ৭৩ এবং নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ৩১ রানের দুটি ইনিংসে ২৩১ রান করে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live