ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন অশ্বিন
৪টি চার ও ১ ছক্কায় ৬২বলে ৪২ রানের কল্যাণে ম্যাচের সেরা হন অশ্বিন। পুরস্কার বিরতণী মঞ্চে নিজের ও দলের খেলায় সন্তুষ্ট হলেও অশ্বিন প্রশংসা করতে ভুললেন না বাংলাদেশের বোলারদের। তবে তিনি এও স্পষ্ট জানান যে, সে সময় প্রবল চাপের মুখেও বিশ্বাস অটুট ছিল তাঁদের।
অশ্বিন বলেন, ‘ওরা সত্যিই দারুণ বল করেছে। তবে নিজেদের সামর্থ্যের উপর ভরসা রাখা দরকার ছিল আমাদের। আমি শ্রেয়াসকে সঙ্গ দিতে চেয়েছিলাম। পিচ অতোটা খারাপ ছিল না। একটু স্লো ছিল তবে। তবে বলটাই পার্থক্য গড়ে দেয়। একটা সময়ের পরে বল নরম হয়ে যাচ্ছিল। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হয়, ওরা আমাদের চাপে রেখেছিল। সব মিলিয়ে দারুণ পারফর্ম্যান্স হলো এই ম্যাচে।’
অশ্বিস কঠিন সময়ে দলের হয়ে হাল ধরার সময় সঙ্গী হিসেবে পান শ্রেয়াস আয়ারকে। প্রথম ইনিংসে আয়ারের ৮৭রানের সুবাদে শেষদিকে ৮০রানের লিড পায় ভারত । এবারও দলের ত্রাতা হয়ে দাড়ালেন আয়ারের। নিজে ম্যাচসেরা হলেও ম্যাচসেরার সমান কৃতিত্ব দিতে চান শ্রেয়াস আয়ারকে। অকপটে মত দিলেন সিরিজ সেরার পুরষ্কারটা তার হওয়া উচিত।
অভিজ্ঞ এ ক্রিকেটার বলেন, ‘ম্যাচটা কষ্ট করে জিততে হল। বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে। শ্রেয়াস অসাধারণ ব্যাট করেছে। যদি ও সিরিজের সেরা না হয়, তবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ওর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত।'
মিরপুর টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটের পরাজিত করে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব আল হাসানদের হোয়াইটওয়াশ করলো লোকেশ রাহুলের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live