অশ্বিনকে'সাইন্টিস্ট' বলে সম্বোধন করেছেন শেবাগ
মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ভারত। সেখান থেকেই শ্রেয়াস আইয়ারকে নিয়ে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অশ্বিন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৬২ বলে ৪২ রান করে।
এর আগে বল হাতেও চমক দেখিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ২২৭ রানে বেঁধে ফেলতে বড় ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দর শেবাগ। অশ্বিনকে তিনি 'সাইন্টিস্ট' বলে সম্বোধন করেছেন। শেবাগ টুইটারে লিখেন, 'সাইন্টিস্ট এটা করেছে। সে এটা পেরেছে। অশ্বিনের এটা দারুণ ইনিংস এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটিটা দারুণ ছিল।'
ঢাকা টেস্ট জয়ের ফলে ভারত ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। উপমহাদেশের মাটিতে এটি ভারতের টানা ১৬তম জয়ের রেকর্ডও বটে। এই ম্যাচে জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে ভারত।
ভারত নিজেদের খেলা ৫৮.৯৩ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে। তাদের নামের পাশে রয়েছে ৯৯ পয়েন্ট। তাদের উপরে আছে কেবল অস্ট্রেলিয়া। অজিরা ৭৬.৯২ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। ভারত নিজেদের জায়গা ধরে রাখতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে কোনো বাধা থাকবে না রোহিত শর্মার দলের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!