নক আউট পর্ব থেকেই বিশ্বকাপে খেলতে পারতেন বেনজেমা
কেন করিম বেনজেমা বিশ্বকাপে খেলতে পারেননি, সেই আলোচনা আরও জমিয়েই তুলেছেন বেনজেমার এজেন্ট করিম যাজিরি। টুইটার বার্তায় তিনি দাবি করেছেন, তিনজন বিশেষজ্ঞকে বেনজেমার রিপোর্ট দেখানোর পর তারাই জানিয়েছিলেন, নক আউট পর্ব থেকেই খেলতে পারতেন বেনজেমা।
তবে ঠিক কী কারণে বেনজেমাকে আগেভাগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে দিদিয়ের দেশমের সঙ্গে বেনজেমার দূরত্ব যে কতটা, এরই মধ্যে তা পরিষ্কার হয়ে গেছে।
বিষয়টিকে যেন আরও স্পষ্ট তুললেন বেনজেমার এজেন্ট। টুইটারে তিনি বলেছেন, ‘তিনজন বিশেষজ্ঞকে বেনজেমার রিপোর্ট দেখিয়েছি। তাঁরা নিশ্চিত করেছেন যে শেষ ষোলোর লড়াই থেকেই ফিরতে পারত বেনজেমা। কেন এত দ্রুত তাকে বিশ্বকাপ থেকে পাঠিয়ে দেওয়া হলো?’
ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোও দাবি করেছিল, বিশ্বকাপ চলাকালীন চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন বেনজেমা। শুরু করেন অনুশীলন। বিশ্বকাপে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তিনি খেলতেই পারতেন কারণ, ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড থেকে তাঁর নাম কাটা পড়েনি। নিবন্ধিত ছিলেন। ফাইনালের আগে এই গুঞ্জন আরও জোরালো হয়। কিন্তু কোচ দিদিয়ের দেশম তাঁকে খেলাননি।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বেনজেমাকে ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট যে বিমানে দোহায় যাবেন, সেই বিমানেই তাঁকে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বেনজেমা সে প্রস্তাব গ্রহণ করেননি। ‘না’ করে দেন। ফাইনালের আগে শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে বেনজেমা জানিয়েও দেন সে কথা, ‘আমি আগ্রহী নই।’
ফ্রান্সের সঙ্গে চুক্তি আপাতত শেষ দেশমের। কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে নতুন চুক্তি করবেন কি না দেশম, সেটা এখনো নিশ্চিত নয়। গুঞ্জন আছে যে ফ্রান্সের কোচ হতে চান জিনেদিন জিদান। আর রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ, ফ্রান্সের দায়িত্ব নিলে নাকি আবারও ফরাসিদের জার্সি গায়ে জড়াবেন বেনজেমা, এমন একটা কথা শোনাও যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live