ব্রেকিং নিউজ: রংপুর রাইডার্সের অধিনায়কের নাম ঘোষণা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি। এবারের বিপিএল ড্রাফটের অনেক আগেই নুরুল হাসান সোহানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর।
তখনই অনুমান করা হয়েছিল, সোহানকে ঘিরে বড় পরিকল্পনা রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সেটিই সত্যি হলো। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সোহানই পেলেন এই দলটির নেতৃত্বভার।
ড্রাফটের আগে অবশ্য পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার মতো ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর। কিন্তু এদের কেউই পেল না অধিনায়কত্ব।
এবার বেশ ভালো দল গড়েছে রংপুর। ড্রাফটের আগেই দলটি ভিড়িয়েছে পাকিস্তানের হারিফ রউফ ও মোহাম্মদ নেওয়াজ এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডারসেকে।
ড্রাফটের পর দেশি ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক এবং আলাউদ্দিন বাবু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live