জানা গেল বরিশালের হয়ে খেলবেন কিনা গেইল
গতবার আইপিএল, পিএসএলে নাম দিয়েও দল পাননি গেইল। এরপর বিপএলে খেলেন বরিশালের হয়ে। কিন্তু সেই আসরে তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তারপরও এবারের আসরের জন্য তাকে ধরে রাখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
তবে এবারের আসর শুরু হওয়ার দিন কয়েক আগে এসে দুঃসংবাদ পেলেন বরিশালের সমর্থকরা। আসন্ন বিপিএলে আর খেলা হচ্ছে না এই ক্যারিবিয়ান হার্ডহিটারের। তবে ঠিক কি কারণে খেলছেন না গেইল সে প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায়নি তারা।
গেইলকে না পেলেও বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে এবারও আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশী ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনদের মতো ক্রিকেটার দলে আছেন।
এদিকে এবারের আসরের জন্য বেশ কয়েক জন তারকা ক্রিকেটারের সরাসরি চুক্তি করেছে বরিশাল। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবীন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ ও করিম জানাত।
তাছাড়া ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ, মিরাজ, এবাদত, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, হায়দার আলী, চাতুরাঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেনকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live