ব্রেকিং নিউজ: ওয়ানডে ফরম্যাটে হবে এশিয়া কাপ, দেখেনিন দিনক্ষণ
এবারের এশিয়া কাপে একই গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। গ্রুপ-১ এ ভারত ও পাকিস্তানের সাথে খেলবে বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করা দল৷ অন্যদিকে গ্রুপ-২ এ আছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
৬ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবো প্রথম রাউন্ড। এরপর সেরা ৪ দল খেলবে সুপার-৪ এ। রাউন্ড রবিন পদ্ধতিতে মুখোমুখি হবে ৪ দল। সেখান থেকে সেরা ২ দল খেলবে ফাইনালে।
এদিকে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু টুর্নামেন্টটি খেলতে প্রতিবেশী দেশটিতে যাবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহ চান, এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি হোক কোনো নিরপেক্ষ ভেন্যুতে।
কয়েক মাস আগে মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় শাহ বলেছিলেন, এসিসিতে আলোচনার পরই এশিয়া কাপ নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ‘২০২৩ এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। আমি এসিসি সভাপতি হিসেবে এটা বলছি। আমরা (ভারত) সেখানে (পাকিস্তানে) যেতে পারি না, তারা এখানে আসতে পারে না। অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ ৯ বছর ধরে। সবশেষ ২০১৩ সালে ভারতে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে, সেবারও ভারতে গিয়েছিল পাকিস্তান। আর ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। পাকিস্তানে তারা সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এখন শুধুমাত্র এসিসি ও আইসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। সবশেষ তাদের দেখা হয়েছিল গত আগস্ট-সেপ্টেম্বরে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live