৮৯ রানে থামলো চট্টগ্রাম
এবারের বিপিএলও শুরু হলো মরা ব্যাটিংয়ে। দর্শক বিনোদন তো দূরের কথা, রীতিমত টেস্টের ব্যাটিং দেখতে হলো শুরুতেই। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে ৯ উইকেটে ৮৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস জিতে প্রথমে শুভাগতহোমের চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। টপঅর্ডার চার ব্যাটারের কেউ ন্যুনতম একশ স্ট্রাইকরেটেও রান করতে পারেননি।
মেহেদি মারুফ ১৪ বলে ১১ করে রানআউট হন। দারউইশ রসুল ৯ বলে ৩, আল আমিন ২০ বল খেলে ১৮ আর অধিনায়ক শুভাগতহোম ৭ বলে করেন ১ রান।
এরপর উসমান খান (২), উম্মুক্ত চাঁদরাও (৫) দ্রুত ফিরে গেলে ৬৭ রানে ৭ উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন একটা প্রান্ত ধরে কিছুটা সময় লড়েছিলেন। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৫ করে আউট হন তিনি। পুরো ২০ ওভার খেলেও ৮৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।
সিলেটের পেসার রেজাউর রহমান রাজা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ৭ রানে ২ উইকেট শিকার মোহাম্মদ আমিরের। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live