মেসি, নেইমার এমবাপে নেই, শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
ফরাসি লিগ ওয়ানে আগের ম্যাচেই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের কাছে ৩-১ গোলে হেরেছিলো পিএসজি। মৌসুমে এটাই তাদের প্রথম হার। ওই ম্যাচে খেলেছিলেন কিলিয়ান এমবাপেও। কিন্তু পরাজয় এড়াতে পারেননি তারা।
এবার তারা মাঠে নেমেছে লিগ কাপের ম্যাচে। ফ্রান্সেন তৃতীয় সারি লিগ ১৪ নম্বরে থাকা দল শাতুরক্সের বিপক্ষে এই ম্যাচে নেইমার, এমবাপের সঙ্গে মেসিকেও খেলালেন না কোচ ক্রিস্টোফে গ্যালটিয়ের। বিশ্বকাপ উদযাপন শেষ করে আসার পর এখনও ম্যাচ খেলার মত ফিট হয়ে ওঠেননি মেসি। এ কারণে তাকে মাঠে নামানো হয়নি বলে জানান কোচ।
নেইমার এবং এমবাপেও ছুটি দেয়া হয়েছে। কোচের আশা, ফ্রেঞ্চ লিগের পরের ম্যাচে একসঙ্গে মাঠে পাবেন তার সেরা তিন তারকাকে। এই তিন তারকাকে ছাড়াই শাতুরক্সের বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়লো পিএসজি।
পিএসজি ফরাসি লিগ কাপ তথা কোপ ডি ফ্রান্সের সর্বোচ্চ ১৪বার বিজয়ী। কিন্তু গত আসরের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিলো তাদের। এবার শাতুরক্সকে হারিয়ে শেষ ৩২-এ উঠে গেলো ফরাসি জায়ান্টরা।
ম্যাচের শুরুতে এক গোল দিয়ে এগিয়ে গেলেও জয় নিশ্চিত ছিল না প্যারিসের ক্লাবটির। কারণ, প্রথমার্ধেই সেই গোলটি পরিশোধ করে দেয় শাতুরক্স। এরপর ম্যাচের শেষ দিকে এসে দুটি গোল দিয়ে দলের জয় নিশ্চিত করে পিএসজির ফুটবলাররা।
ম্যাচের ১৩তম মিনিটে পিএসজির হয়ে প্রথম গোল করেন হুগো একিটিকে। আগের ম্যাচে লেন্সের কাছে হারলেও পিএসজির হয়ে একমাত্র গোলটি করেছিলেন এই একিটিকে। তবে ম্যাচের ৩৭তম মিনিটে সমতায় ফিরে আসে শাতুরক্স। এ সময় গোল করেন নাতানায়েল এনতোলা।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে। এরপর দ্বিতীয়ার্ধ শেষ হয়ে যাচ্ছিলো প্রায়। ম্যাচ মনে হচ্ছিলো টাইব্রেকারে গড়াবে। তবে ৭৮তম মিনিটে প্যারিসের প্রাণ ফিরিয়ে আনেন কার্লোস সোলার। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে, ৯০ +১ মিনিটে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন হুয়ান বার্নাত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!