আশা জাগিয়েও সিডনি টেস্ট ড্র
এই টেস্টের প্রত্যেক দিনই বৃষ্টির বাগড়ায় পরে দুই দল। ম্যাচের তৃতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টির কারণে। এতে ক্ষতি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ারই। কেননা বাকি দুই দিনের প্রায় ৫ সেশন লড়াই চালিয়ে ড্র নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।
প্রথম ইনিংসে ছয় উইকেটে ১৪৯ রান নিয়ে শেষ দিন শুরু করে ডিন এলগারের দল। এ দিনের শুরু ভাগেই ৭৮ বলে ১১ রান করা মার্কো জানসেনের উইকেট হারায় তারা। তারপর ৮৫ রানের জুটি গড়েন আগের দিন থেকে অপরাজিত থাকা হার্মার ও কেশভ মহারাজ।
এই জুটিতে ৮১ বলে ৫৩ রান করেন মহারাজ। অপরদিকে দাঁড়ানো হার্মার শেষপর্যন্ত করেন ১৬৫ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪৮ রান খরচায় চার উইকেট নেন জস হ্যাজেলউড। তিনটি উইকেট নেন প্যাট কামিন্স।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে নবম ওভারে এলগারের উইকেট হারায় প্রোটিয়ারা। ২৫ বলে ১০ রান করে কামিন্সের বলে ফিরে যান এলগার। তারপর ২৭ ওভারের সময় ফিরে যান হ্যানরিক ক্ল্যাসেনও।
ফেরার আগে ৬১ বলে ৩৫ রান করেন তিনি। বাকি সময়টা আর কোনও বিপত্তি ঘটতে দেননি এরউয়ে এবং টেম্বা বাভুমা। এরউয়ে ১২৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। বাভুমা করেন ৪২ বলে অপরাজিত ১৭ রান।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ ২-০ ব্যবধানে শেষ করেছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪৭৫/৪ (১৩১ ওভার) (ডিক্লেয়ার) (খাওয়াজা ১৯৫*, ল্যাবুশেন ৭৯, স্মিথ ১০৪, হেড ৭০; নরকিয়া ২/৫৫)।
সাউথ আফ্রিকা (প্রথম ইনিংস)- ২৫৫/১০ (১০৮ ওভার) (মহারাজ ৫৩, হার্মার ৪৭; হ্যাজেলউড ৪/৪৮, কামিন্স ৩/৬০)।
সাউথ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস)- ১০৬/২ (৪১.৫ ওভার) (ফলোঅন) (এরউয়ে ৪২*, ক্ল্যাসেন ৩৫; হ্যাজেলউড ১/৯)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live