রোনালদোর কাছে অবিশ্বাস্য চাওয়া আল নাসরের কোচের
রোনালদো সৌদি আরবে কতটা আলো ছড়াতে পারবেন—প্রশ্নটা করা হয়েছিল তাঁর নতুন কোচ রুডি গার্সিয়াকে। আল নাসরের ফরাসি কোচ রোনালদোকে নিয়ে আশাবাদী। সময়ের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কী করতে চান, সেই পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন লিল, লিওঁ ও মার্শেইয়ের সাবেক কোচ। গার্সিয়া সাংবাদিকদের রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেনও।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে আল নাসরে পেয়ে খুশি গার্সিয়া। তাঁকে ঘিরে আপাতত একটি চাওয়াই আছে আল নাসরের ফরাসি কোচের, ‘আমি এখন একটি জিনিসই চাইছি—রোনালদো আবার তার খেলার আনন্দ এবং হাসি ফিরে পাক।’
সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যায়নি রোনালদোর। ইউনাইটেডে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েছিলেন পর্তুগালের তারকা। বিশ্বকাপে যাওয়ার আগে পিয়ার্স মরগানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেডের কোচ আর কর্মকর্তাদের সমালোচনা করে তোপের মুখে পড়েন। বিশ্বকাপে পর্তুগালের হয়েও ভালো কাটেনি তাঁর সময়। প্রত্যাশা অনুযায়ী ভালো তিনি খেলতে পারেননি। এরপর তো পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তাঁকে বেঞ্চে বসিয়ে রাখেন।
সব মিলিয়ে তাঁর নতুন কোচ গার্সিয়া চাইছেন, রোনালদোর এই দুঃসময় দ্রুত কেটে যাক, ‘গত কয়েক মাস ম্যানচেস্টার ইউনাইটেড আর জাতীয় দলে তার সময়টা সহজ ছিল না। ব্যক্তিগতভাবেও সে ঝামেলায় ছিল। সে যদি আবার খেলার আনন্দ ফিরে পায়, এটাও হবে একটা লক্ষ্য অর্জন।’
মুক্ত খেলোয়াড় হিসেবে আল নাসরে নাম লেখানো রোনালদো বছরে আয় করবেন প্রায় ২১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০৭ কোটি টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!