নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোহিত
লম্বা সময় ধরেই আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলা হয়নি তাদের। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের পর থেকেই আলোচনায় রোহিত-কোহলিদের টি-টোয়েন্টির ভবিষ্যত নিয়ে।
নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। তবুও হার্দিকের অধীনে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। ২০২৪ বিশ্বকাপের জন্য গড়তে যাওয়া দলে নাকি তরুণদের বেশি আধিক্য দেখা যাবে।
তাতেই টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলিদের ভবিষ্যত দেখছেন না। ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল, ওয়ানডে বিশ্বকাপের কারণে চলতি বছর সিনিয়র ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না। চারিদিকে যখন এমন আলোচনা ঘুরে বেড়াচ্ছে তখন টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন রোহিত।
এ প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেন, ‘এই বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। সব সংস্করণে টানা ম্যাচ খেলা সম্ভব নয়। সব সংস্করণে খেলা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। আমি অবশ্যই সেই দলেই পড়ি। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিনটি টি-টোয়েন্টি আছে। আমরা দেখব, আইপিএলের পর কী হয়। আমি এই সংস্করণ এখনই ছাড়ছি না এটা নিশ্চিত।’
টি-টোয়েন্টির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এরপর রোহিতদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চলতি বছর খেলতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। যেখানে অন্তত ১৮ ম্যাচ খেলার সুযোগ থাকছে ভারতের ক্রিকেটারদের। যদিও আইপিএলের সব ম্যাচেই কোহলি-রোহিতদের দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live