অবসর ভেঙে ফিরছেন আগুয়েরো
২৯ বছর ধরে বার্সেলোনা স্পোর্টিং ক্লাব ‘ইয়েলো নাইট’ আয়োজন করে থাকে। এই আয়োজনে নতুন বছরের ক্লাবের জার্সি ও ফুটবলারদের দর্শকদের সামনে উপস্থাপন করে তারা। সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলে বার্সেলোনা।
এবারের ইয়েলো নাইট হতে যাচ্ছে ২৮ জানুয়ারি। এর আগে এই প্রীতি ম্যাচে খেলেছেন রোনালদিনিও, কার্লোস তেভেজ, আন্দ্রেয়া পিরলোর মতো তারকা ফুটবলাররা। এবার তারই ধারাবাহিকতায় খেলবেন আগুয়েরো।
প্রীতি ম্যাচে খেলার বিষয়ে আগুয়েরো জানিয়েছেন, ‘ইয়েলো নাইটে খেলতে মুখিয়ে আছি। বার্সেলোনার ভক্তদের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষা করছি। এরই মধ্যে কার্ডিওলজিস্টের সঙ্গে কথা হয়েছে, আমি সুস্থ আছি। অনুশীলন শুরু করেছি। প্রীতি ম্যাচে খেলতে পারব। আশা করছি, দারুণ কিছুই হবে।’
কাতার বিশ্বকাপের সময়ে ইকুয়েডরের ম্যাচ দেখতে গিয়েছিলেন আগুয়েরো। তখন বার্সেলোনার কিছু সমর্থক আগুয়েরোকে ইয়েলো নাইটে আসার আহ্বান জানিয়েছিলেন।
সে কথাও বলেছেন আগুয়েরো, ‘কাতারে খেতে বের হয়েছিলাম, ইকুয়েডরের প্রথম ম্যাচটাও দেখছিলাম। বার্সেলোনার কিছু সমর্থক আমাকে চিনতে পারেন, ইয়েলো নাইটে আসার জন্য অনুরোধ করেন।’
মাত্র ৩৪ বছর বয়সে খেলা ছাড়তে হয় আগুয়েরোকে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। খেলেছিলেন পাঁচটি ম্যাচও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হৃদ্রোগে আক্রান্ত হন। এর পরপরই ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই তারকা।
তবে কাতার বিশ্বকাপের সময়ে দলের সঙ্গেই ছিলেন ‘কুন’। ফুটবলার না হয়েও দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। দেখা গেছে উদ্যাপনেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live