ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে বাদ ইশান যা বললেন গাঙ্গুলি
মাসখানেক আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছিলেন ইশান। ২১০ রান করে আউট হলেও মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে পরের ম্যাচেই বাদ পড়তে হলো তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা মেলেনি ইশানের। তরুণ এই উইকেটকিপারের জায়গায় ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে খেলেছেন শুভমান গিল। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। গুঞ্জন আছে বিশ্বকাপের ভাবনায় ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হিসেবে দেখা হচ্ছে গিলকে।
এমনটা হলে লম্বা সময় একাদশে সুযোগ পাওয়া হবে না ইশানের। যদিও সাবেক বোর্ড সভাপতি গাঙ্গুলি মনে করছেন ইশানের সময় আসবে এবং তিনিও সুযোগ পাবেন। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত সে (ইশান কিশান) তার সুযোগ পাবে। তারও সময় আসবে।’
বাংলাদেশের বিপক্ষে এমন পারফরম্যান্সের পরও ইশানকে বাদ দেয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল গাঙ্গুলির কাছে। সাবেক এই বোর্ড সভাপতি জানিয়েছেন, এটার উত্তর দেয়া কঠিন। বল ঠেলে দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতের কোর্টে।
গাঙ্গুলি বলেন, ‘আমি আসলে জানি (কেন ইশানকে বাদ দেয়া হয়েছে)। আমার জন্য এটা বলা আসলে কঠিন। আমাদের অনেকে অনেক কিছু বলবে। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে সিদ্ধান্ত নিতে দাও। আসলে যারা খেলে তাদেরই সিদ্ধান্ত নেয়া উচিত কে সেরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live