আফগানিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া এক মোড়ল হিসেবেই পরিচিত। বহির্বিশ্বেও রাজনৈতিকভাবে বেশ শক্তিশালী দেশটি। বেশ গোছানো ছিমছাম পরিবেশের দেশ হলেও অস্ট্রেলিয়ায় গত দুই বছর ধরে ত্রিশ হাজারের অধিক নারী নির্যাতনের অভিযোগ পুলিশের অভিযোগপত্রে আছে। অভিযোগপত্রে না ওঠা ঘটনাও যে আরো অনেকই আছে তা বলাই বাহুল্য। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মাথাব্যথা কেবল আফগানিস্তানের নারী ক্রিকেটারদের নিয়ে!
আফগানিস্তানের নতুন সরকার ইসলামিক শরীয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। ফলে নারীদের ক্রিকেট খেলার ব্যাপারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, যেহেতু ইসলামি পর্দার নিয়ম মেনে নারীদের পক্ষে ক্রিকেট খেলা সম্ভব নয়। এছাড়াও পর্দা মেনে চলার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর আফগানিস্তানের এই ঘটনায় বড়ই আহত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের নারীরা যেহেতু ক্রিকেট খেলতে পারবে না, তাই আফগানিস্তান পুরুষ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই বাতিল করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, "সম্প্রতি তালিবান নারীদের জীবনযাত্রায় যে বিধিনিষেধ আরোপ করেছে তার পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল, ক্রিকেট অস্ট্রেলিয়া তা খেলবে না।"
ওয়ানডে সুপার লিগের সিরিজ যেহেতু অস্ট্রেলিয়া স্বেচ্ছায় খেলতে চাচ্ছে না, তাই না খেলেই ৩০ পয়েন্ট পেয়ে যাবে আফগানিস্তান। বর্তমানে ১২০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া পঞ্চম স্থানে ও ১১৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে সপ্তমস্থানে। এই সিরিজের ৩০ পয়েন্ট পেলে আফগানদের পয়েন্ট হবে ১৪৫।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live