ফিফার বর্ষসেরা গোলের তালিকায় এক নতুন ফুটবলারের সূচনা
পোল্যান্ডের এই ফুটবলার খেলে থাকেন অ্যাম্পিউটি ফুটবল। এই টুর্নামেন্টে খেলে থাকেন শারীরিক প্রতিবন্ধকতার শিকার হওয়া ফুটবলাররা। যাদের একটি পা নেই (গোলরক্ষকের ক্ষেত্রে একটি হাত নেই)। ক্রাচে ভর করে ছুটতে হয় বলের পেছনে। এমন টুর্নামেন্টে ওলেকসির করা দুরন্ত এক বাইসাইকেল কিক জায়গা করে নিয়েছে ফিফার পুসকাস অ্যাওয়ার্ডের তালিকায়।
৩৬ বছর বয়সী ওলেকসি পোল্যান্ডের অ্যাম্প ফুটবল দল ওয়ার্তা পোজনায় হয়ে খেলেন। গত ৭ নভেম্বর ঘরোয়া টুর্নামেন্টে স্তিল সেজজোর বিপক্ষে বাইসাইকেল কিকে নয়নকাড়া গোল করেন তিনি। ১৯৮৫ সালে চালু হওয়া অ্যাম্প ফুটবলের কোনো গোল এই প্রথম ফিফার বর্ষসেরা গোলের তালিকায় মনোনয়ন পেল।
মোট ১১টি গোল ফিফার মনোনয়ন পেয়েছে। ওলেকসির সঙ্গে সেরার লড়াইয়ে আছেন রিচার্লিসন (ব্রাজিল-সার্বিয়া), এমবাপ্পে (ফ্রান্স-আর্জেন্টিনা), মারিও বালোতেল্লি (দেমিরসপোর-কুলুবু), আমান্দিনে হেনরি (বার্সেলোনা-লিঁও), থিও হার্নান্দেজ (এসি মিলান-আটালান্টা), আলো কুওল (ইরাক-অস্ট্রেলিয়া), ফ্রান্সিসকো গঞ্জালেস মেতিল্লি (কর্দোবা-রোসারিও), সালমা পারালুইলো (বার্সেলোনা-ভিয়ারিয়াল), দিমিত্রি পায়েত (মার্শেই-থিসালোনিকি) ও অ্যালিসা রুশো (ইংল্যান্ড-সুইডেন)।
তবে এই তালিকায় নেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির কোনো গোল। আগামী ২৭ ফেব্রুয়ারি জুরিখে পুসকাস অ্যাওয়ার্ড ঘোষণা করবে ফিফা। এর আগে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটাভুটি চলবে। সেরা তিনজন উপস্থিত থাকবেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live