বিপিএলের এবারের আসরের উইকেট নিয়ে বিজয়ের স্বস্তি
ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের উইকেট নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে মিরপুরের উইকেট নিয়মিত বড় স্কোর ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বরিশাল বুলসের ওপেনার এনামুল হক বিজয় ঢাকা ও চট্টগ্রামের উইকেটের প্রশংসা করেছেন।
তিনি মনে করেন মিরপুরে খেলা হলে অনেক ক্রিকেটারই বিভ্রান্তিতে ভোগেন উইকেট কেমন হবে, ব্যাটে রান আসবে কিনা। এবারের বিপিএলে এমন চিন্তা করতে হচ্ছে না। ফলে ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর বিজয় বলেছেন, 'মিরপুরে যখন ব্যাটাররা ব্যাটিং করে, ব্যাক অব মাইন্ডে এটা থাকে যে উইকেটটা কেমন হবে। ভেতরে একটা টেনশন কাজ করে উইকেট ভালো হবে নাকি খারাপ হবে। খেলার পরে আমরা বুঝতে পারি উইকেট ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। চট্টগ্রামে কিন্তু আমরা ব্যাটাররা জানি যে রান হবে। আমাদের নেগিটিভ জিনিসগুলো কম কাজ করে।'
নিজের অভিজ্ঞতা থেকেই বিজয় বলেছেন, 'আমার মনে হয় এতোদিন ধরে যেহেতু ক্রিকেট খেলছি এটা একটা বাড়তি মনোসংযোগের কারণে হয়তো আমরা এখানে আরও ভালো ক্রিকেট খেলি। ওইখানে হয়তো একটু হতাশার মধ্যে থাকি কি হবে না হবে। এই বিভ্রান্তিটা তৈরি হয়। তা ছাড়া আমার মনে হয় দুটি উইকেটই ভালো ছিল। প্রথম পর্বে দেখলাম মিরপুরে ভালো উইকেট ছিল। এখানেও ভালো উইকেট। তুলনামূলক এবারের বিপিএলের উইকেটগুলো অনেক ভালো।'
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে বলের আঘাতে চোখের নিচে চোট পেয়েছিলেন বিজয়। সেখানে ১১টি সেলাই লেগেছে। বিজয় জানিয়েছেন ১১ সেলাই নিয়েও ভালো আছেন তিনি। বিজয় বলেন, 'এখানে তো বল লেগেছে দেখেছেন। ১১টি সেলাই পড়েছে। ঠিক আছে। ছোটো ছোটো সেলাই। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। চোখে কোনো সমস্যা হচ্ছে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live