৩০ বছর পর এমন লজ্জা পেল জুভেন্তাস
কিন্তু শুক্রবার দিবাগত রাতে নাপোলির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় জুভরা। গত ৩০ বছরের মধ্যে এমন বাজে হার দেখেনি জুভেন্তাস। ১৯৯৩ সালের পর লিগের কোনো ম্যাচে ৫ গোল হজম করল তুরিনের ওল্ড লেডিরা।
অন্যদিকে সর্বশেষ ৩৩ বছর আগে ইতালিয়ান লিগ সিরি আ’র শিরোপা জিতে ছিল নাপোলি। ১৯৯০ সালে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নৈপুণ্য শেষবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এবার দীর্ঘ প্রতিক্ষার অবসান হওয়ার সুযোগ রয়েছে। লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা এসি মিলানের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে গেল নাপোলি।
১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। আর দ্বিতীয় স্থানে আছে ১ ম্যাচ কম খেলা এসি মিলান। তাদের পয়েন্ট ৩৭। নাপোলির কাছে হারের ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেমে গেছে জুভেন্তাস।
৩০ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে জুভেন্তাসের কোচ ম্যাসিসমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য নয়। আবার এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য। এই হারটা আমাদের প্রাপ্য ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live