এক নজরে দেখেনিন কাতার থেকে ফেরার পর বিশ্বকাপজয়ী খেলোয়াড়েরা কে কয় গোল করলেন
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনা মোট ম্যাচ খেলেছে সাতটি। টাইব্রেকার বাদ দিলে তারা গোল করেছে ১৫টি। এই ১৫ গোলের ৭টিই লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ চার গোল করেছেন হুলিয়ান আলভারেজ। এ ছাড়া একটি করে গোল আনহেল দি মারিয়া, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নাহুয়েল মলিনার।
পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো ফরোয়ার্ডরা অবশ্য বিশ্বকাপে গোল পাননি। তবে বিশ্বকাপ–বিরতি শেষে আবার গোলে ফিরেছেন দুজন। দিবালা ও মার্তিনেজ খেলেন ইতালিয়ান লিগ ‘আ’–তে। বিশ্বকাপের পর রোমার জার্সিতে মাঠে ফিরে এখন পর্যন্ত তিন গোল করেছেন দিবালা। ইন্টার মিলানের মার্তিনেজের গোলও বিশ্বকাপের পর তিনটি।
বিশ্বকাপে একটি গোল পাওয়া ম্যাক অ্যালিস্টার ব্রাইটনের হয়ে গোল করেছেন দুটি। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ আর আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করা মেসি প্যারিসে ফিরেছেন একটু দেরিতে। ফেরার পর খেলা প্রথম ম্যাচেই গোল পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এরপর পিএসজির হয়ে আরও একটি ম্যাচ খেললেও গোল পাননি তিনি।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ চারটি গোল করা আলভারেজ গত বছরই রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন। একই বছরে তিনি আবার রিভার প্লেটে ধারে খেলতে গেছেন। বিশ্বকাপের পর ধারের ক্লাবে ফিরে একটি গোল পেয়েছেন তিনি।
বিশ্বকাপে একটি করে গোল পাওয়া দি মারিয়া, ফার্নান্দেজ ক্লাবে ফেরার পরও পেয়েছেন একটি করে গোল। এ ছাড়া বিশ্বকাপে গোল না পাওয়া মার্কোস আকুনিয়া, আনহেল কোরেয়া ও হুয়ান ফয়থ ক্লাবে ফিরে পেয়েছেন একটি করে গোল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live