বন্ধুর প্রতারণার শিকার ভারতের তারকা পেসার উমেশ যাদব
থানায় লিখিত অভিযোগে উমেশ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর ২০১৪ সালের ১৫ জুলাই তার বন্ধু শৈলেশকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। শৈলেশ সে সময় বেকার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে উমেশের আস্থা অর্জন করে নেন শৈলেশ। তিনিই উমেশের যাবতীয় আর্থিক বিষয়াদির দেখাশোনা করতেন। উমেশের ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল শৈলেশর হাতে।
সম্প্রতি নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। এ সময় শৈলেশ জানান, ফাঁকা জায়গায় উমেশের মনের মতো একটা জমি আছে। যার দাম ৪৪ লাখ রুপি। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা শৈলেশের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু শৈলেশ সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে শৈলেশকে বলেন জমির মালিকানা বদল করতে। শৈলেশ রাজি হননি। টাকাও ফেরত দেননি। তাই বাধ্য হয়ে কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?